রুমায় হামের প্রাদুর্ভাব: এক মাসে ৫ শিশুর মৃত্যু

রুমা (বান্দরবান) প্রতিনিধি

সারাবাংলা

বান্দরবানের রুমা উপজেলার রুমা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুর্গম লেকটংশে পাড়ায় হাম রোগের প্রাদুর্ভাবে গত এক মাসে

2026-07-25T16:38:11+00:00
2026-07-25T16:38:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রুমায় হামের প্রাদুর্ভাব: এক মাসে ৫ শিশুর মৃত্যু
রুমা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৪:৩৮ পিএম   (ভিজিট : ৫২)
রুমায় হামের প্রাদুর্ভাব
X

রুমায় হামের প্রাদুর্ভাব

বান্দরবানের রুমা উপজেলার রুমা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুর্গম লেকটংশে পাড়ায় হাম রোগের প্রাদুর্ভাবে গত এক মাসে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাটি দুর্গম হওয়ায় সেখানে এখনো কোনো চিকিৎসক বা মেডিকেল টিম পৌঁছায়নি বলেও অভিযোগ করেন তারা।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (২৫ জুলাই) আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো— পলি খুমী (৯), পিতা: শৈলুং খুমী, মাতা: লেলুং খুমী এবং নাতয়ই খুমী (৬), পিতা: তয়সাং খুমী, মাতা: তয়সাং খুমী, মাতা: নাইক্য খুমী।

এংসাই খুমী জানান, লেকটংশে পাড়ায় এখনও অনেক শিশু হামে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় রয়েছে। অধিকাংশ পরিবারই দরিদ্র হওয়ায় সময়মতো চিকিৎসা করাতে পারেনি। চিকিৎসাসেবার অভাব ও দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে আক্রান্ত শিশুদের অবস্থা আরও জটিল হয়ে উঠছে বলে তাদের অভিযোগ।

এলাকাবাসী অবিলম্বে স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত একটি মেডিকেল টিম পাঠিয়ে আক্রান্ত শিশুদের চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং টিকাদান কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন।

রুমা উপাজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল হাসন বলেন, পাহাড়ে দূর্গম পাড়াগুলোতে হামের উপসর্গ প্রকোপ বৃদ্ধি পাচ্ছে এটা সত্য।  তবে মারা যাওয়ার ঘটনা এখনো শুনেনি  এবং যেসব পাড়ায় হামের উপসর্গ প্রাদুর্ভাবের তথ্য পাওয়ার সাথে সাথে স্থানীয় স্বাস্থ্য কর্মীদের পাঠিয়ে টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।  

গত মার্চ মাস থেকে আজকে পর্যন্ত রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯০জনের মত শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ১৪জন শিশু ভর্তি  থেকে চিকিৎসা নিচ্ছেন। 

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, হামের টিকা দেওয়া ক্ষেত্রে আমাদের মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের যেমন দায়ী আছে একই ভাবে বিশেষ করে দূর্গম পাহাড়ে ম্রো ও খুমী সম্প্রদায়ের মানুষেরাও নিতে নিতে অনিহার কারনে এপ্রাভাব পড়েছে। 

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তা বিথি বলেন, দূর্গম পাহাড়ে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর খবর শুনার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বতর  চিকিৎসক এবং উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তাকে দ্রুততার সাথে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। শিশুদের হামের টিকাসহ সকল প্রাকার টিকা এবং চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য সব ধরনের সহযোগিতা করব।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy