শাহজাদপুরে জামিরতা ভিশন সেন্টারের উদ্বোধন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র 'জামিরতা ভিশন সেন্টার' এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।শনিবার সকালে উপজেলার পোরজনা ইউনিয়নের

2026-07-25T17:56:31+00:00
2026-07-25T17:56:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাহজাদপুরে জামিরতা ভিশন সেন্টারের উদ্বোধন
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৫:৫৬ পিএম   (ভিজিট : ৪০)
জামিরতা ভিশন সেন্টারের উদ্বোধন
X

জামিরতা ভিশন সেন্টারের উদ্বোধন

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র 'জামিরতা ভিশন সেন্টার' এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

শনিবার সকালে উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা বাজার চত্বরে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জামিরতা ভিশন সেন্টারের শুভ উদ্বোধন করেন  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত এমপি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, মাননীয় প্রতিমন্ত্রীর সহধর্মিনী স্থপতি ফাহমিদা মুহিত ও অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডাঃ মুনির আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ ইসরাইল হোসেন। 

এসময় মন্ত্রী জানান, সারা বাংলাদেশের প্রান্তিক মানুষের কাছে আধুনিক চক্ষুসেবা পৌঁছে দেওয়ার যে স্বপ্ন দেখা হচ্ছিল, জামিরতার এই ভিশন সেন্টার তারই একটি মাইলফলক যাত্রা। 

তিনি জানান, প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সিরাজগঞ্জের প্রত্যন্ত গ্রামের মানুষ ঘরে বসেই ঢাকা বা নিউ ইয়র্কের মতো শহরের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে সরাসরি চোখের পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করতে পারবেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy