ইংরেজি শিকার দক্ষতার উন্নয়নে এমপি হিলালির আহ্বান

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার আটপাড়া উপজেলায় প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়ন, শিক্ষার গুণগত পরিবেশ নিশ্চিতকরণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে উপজেলার

2026-07-26T15:06:00+00:00
2026-07-26T15:06:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইংরেজি শিকার দক্ষতার উন্নয়নে এমপি হিলালির আহ্বান
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৩:০৬ পিএম   (ভিজিট : ২৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নেত্রকোণার আটপাড়া উপজেলায় প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়ন, শিক্ষার গুণগত পরিবেশ নিশ্চিতকরণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) নির্বাচনী এলাকার  সংসদ সদস্য ড. আলহাজ্ব রফিকুল ইসলাম হিলালী।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহনূর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক (প্রাথমিক শিক্ষা) মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আজম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম এবং আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়েদ আলম প্রমুখ।

এছাড়াও শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নই একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনের ভিত্তি। গুণগত শিক্ষার বিস্তার এবং শিশুদের জন্য একটি সমৃদ্ধ শেখার পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

সকলের সম্মিলিত আন্তরিকতা ও প্রচেষ্টায় আগামী প্রজন্মকে দক্ষ, মানবিক ও আলোকিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

সভায় বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক-প্রশাসনের সমন্বিত উদ্যোগ, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার গুণগত উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy