মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে পরিদর্শন করলেন এমপি জাহান্দার, গ্রহণ করেননি ফুলের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার, মাদারীপুর

সারাবাংলা

মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের একটি শেড নির্মানের অনিয়মের খবর শুনে আজ রোববার সকালে গবেষণা কেন্দ্রটি পরিদর্শন করেন

2026-07-26T15:38:16+00:00
2026-07-26T15:38:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে পরিদর্শন করলেন এমপি জাহান্দার, গ্রহণ করেননি ফুলের শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার, মাদারীপুর
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৩:৩৮ পিএম   (ভিজিট : ২৪)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের একটি শেড নির্মানের অনিয়মের খবর শুনে আজ রোববার সকালে গবেষণা কেন্দ্রটি পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এ সময় তাকে অফিসের কর্মকর্তা ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে এগিয়ে আসলে এমপি ফুলের শুভেচ্ছা গ্রহন করেন নি। 

অফিস পরিদর্শনের সময় এমপি বিভিন্ন কাগজপত্র পর্যবেক্ষণ করেন এবং কর্মকর্তা- কর্মচারিদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

উল্লেখ্য একটি গণমাধ্যমে ডাল গবেষণা কেন্দ্রের অনিয়মের খবর প্রকাশিত হওয়ার পরে আজ এমপি পরিদর্শন আসেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবসহ ডাল গবেষণা কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

 অভিযোগের বিষয়ে আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহমেদ বলেন, এটা কোন প্রকল্পের টাকা না। গবেষণা খাতের কিছু টাকা রেখেছিলাম সেখান থেকে শেডের জন্য কিছু মালামালও ক্রয় করেছি। কিন্তু ভূমি অধিগ্রহণের জটিলতার কারনে শেড এখনও নির্মান করতে পারিনি। এ বিষয়ে কোন অনিয়ম হয়নি। 

 মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, প্রকল্পের অনিয়মের খবর শুনে আজ আমি অফিস পরিদর্শনে আসলাম । এসে দেখলাম যে জায়গায় শেড তৈরি করার কথা ছিল সে জমি এখনও অধিগ্রহণ করা হয়নি। 

প্রকল্পের জমি অধিগ্রহণের টাকা ডিসি অফিসের এল এ শাখায় জমা আছে । শেড তৈরির মালামাল এদের স্টোরে জমা আছে । আপাতত এখানে  অনিয়মের কোন তথ্য পায়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy