জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গ্রামবাংলার শতবর্ষের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার হবিবপুর গ্রামবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

2026-07-26T15:44:52+00:00
2026-07-26T15:44:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৩:৪৪ পিএম   (ভিজিট : ৪৯)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

গ্রামবাংলার শতবর্ষের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার হবিবপুর গ্রামবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) এ উপলক্ষে উপজেলার বাদাউড়া নদীর তীরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রতিযোগিতা দেখতে সকাল থেকেই নদীর দুই পাড়ে বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটেছে। বৃহত্তর সিলেট বিভাগ থেকে ১৮ নৌকা অংশগ্রহণ করে। ১৮ নৌকা মধ্যে সেমিফাইনার পর্যন্ত বাইচ সম্পন্ন হয়েছে। সন্ধার সময় চলে আসায় নৌকা বাইচ সম্পন্ন করা যায় নাই বলে জানান আয়োজক কমিটি। সারা দিন সুন্দর সুষ্ঠ পরিচ্ছন্ন উপভোগ্য নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মাধ্যমে গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে সংরক্ষণের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়েছে। 

স্থানীয়দের মতে, নৌকা বাইচ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি গ্রামবাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রতি বছরের মতো এবারও এ আয়োজনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। নদীর দুই তীরে দর্শকদের উচ্ছ্বাস, মাঝিদের সমবেত বৈঠা চালনা এবং লোকজ আবহ পুরো এলাকাকে প্রাণবন্ত করে তুলেছে।

এ ব্যাপারে পরিচালনা কমিটির দায়িত্বে থাকা পৌর সভার সাবেক কাউন্সিলর কামাল হোসেন জানান, সেমিফাইনালে ময়ূর পংকি, রঙ্গিন উড়াল নৌকা কে পরাজিত করে ফাইনালে উঠেছে অপর সেমিফাইনাল জলপবন জগন্নাথপুর ও দ্বীন মোহাম্মদ নৌকার বাইচ স্থগিত করা হয়েছে। হবিবপুর গ্ৰামবাসী পরবর্তী নৌকা বাইচ আলোচনা করে সবাইকে নিয়ে সমাপ্ত করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy