খুলনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নবাগত ডিআইজি

খুলনা ব্যুরো

সারাবাংলা

অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দল বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন সদ্য যোগদানকৃতখুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর

2026-07-26T16:10:09+00:00
2026-07-26T16:10:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খুলনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নবাগত ডিআইজি
খুলনা ব্যুরো
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৪:১০ পিএম   (ভিজিট : ৪৪)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দল বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন সদ্য যোগদানকৃত
খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান। 

তিনি বলেছেন, অপরাধীর কোনো পরিচয় নেই। কোনো রাজনৈতিক দল বা পরিচয়ের ভিত্তিতে নয়, অপরাধের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে। ডিআইজি অফিসের সভাকক্ষে আজ রবিবার সকাল ১১ টায় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। প্রচলিত পুলিশিংয়ের পাশাপাশি গোয়েন্দা তথ্যনির্ভর (ইন্টেলিজেন্স-বেসড), প্রযুক্তিনির্ভর (টেক-বেসড) এবং কমিউনিটি এনগেজমেন্টভিত্তিক পুলিশিংয়ের সমন্বয়ে খুলনা রেঞ্জে কার্যকর আইন-শৃঙ্খলা ব্যবস্থা গড়ে তোলা হবে। এতে অপরাধ প্রতিরোধ ও তদন্ত আরো ফলপ্রসূ হবে।

তিনি বলেন, বর্তমান সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে জনগণকে সম্পৃক্ত করেই পুলিশিং পরিচালিত হবে। অপরাধ সংঘটনের পর শুধু ব্যবস্থা নেওয়া নয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণেও গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে মোবাইল প্রযুক্তি, ডিজিটাল তথ্য-উপাত্ত এবং আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে।

অপরাধ দমনে এবং পুলিশের কাজে গণমাধ্যম কর্মীদের সাহসী ভূমিকা অত্যাবশ্যক উল্লেখ করে তিনি সকল সাংবাদিকদের গঠনমুলক সংবাদ পরিবেশনের আহবান জানান। এসময়ে খুলনা পুলিশ সুপার তাজুল ইসলামসহ উদ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy