ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি পদে ফিরলেন সৌমিক হাসান সোহাগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে দলের প্রাথমিক

2026-07-26T16:59:53+00:00
2026-07-26T16:59:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি পদে ফিরলেন সৌমিক হাসান সোহাগ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৪:৫৯ পিএম   (ভিজিট : ৩১)
সৌমিক হাসান সোহাগ
X

সৌমিক হাসান সোহাগ

ময়মনসিংহের ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে দলের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দিয়ে উপজেলা শ্রমিক দলের সভাপতি পদে পুনর্বহাল করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ জেলা শ্রমিক দলের অধীন ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগকে এর আগে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে প্রাথমিক সদস্যপদসহ সভাপতি পদে পুনর্বহাল করা হয়েছে।

সৌমিক হাসান সোহাগ বলেন, ২০২৫ সালের ২৪ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিল। রোববার কেন্দ্রীয় শ্রমিক দল সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে তাঁকে উপজেলা শ্রমিক দলের সভাপতি পদে পুনর্বহাল করেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy