দোহারে অবৈধ চায়না দুয়ারি জালের কারখানায় অভিযান

দোহার (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার দোহার উপজেলায় অবৈধ চায়না দুয়ারি জালের উৎপাদন ও ব্যবহার বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর। অভিযানে

2026-07-26T17:40:07+00:00
2026-07-26T17:43:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দোহারে অবৈধ চায়না দুয়ারি জালের কারখানায় অভিযান
দোহার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৫:৪০ পিএম  আপডেট: ২৬.০৭.২০২৬ ৫:৪৩ পিএম  (ভিজিট : ২৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ঢাকার দোহার উপজেলায় অবৈধ চায়না দুয়ারি জালের উৎপাদন ও ব্যবহার বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর। অভিযানে একটি জাল তৈরির কারখানা থেকে ২৪০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) দোহার উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলা এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানা মুন্নী। এ সময় বাংলাদেশ নৌ পুলিশ সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেঘুলা এলাকার একটি চায়না দুয়ারি জাল তৈরির কারখানায় অভিযান চালানো হয়। অভিযানের সময় কারখানায় মজুত থাকা ২৪০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে সরকারি বিধি অনুযায়ী জব্দ করা জালগুলো ধ্বংস করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চায়না দুয়ারি জাল অত্যন্ত ক্ষতিকর একটি অবৈধ জাল। এ জালের সূক্ষ্ম ফাঁসের কারণে ছোট মাছ, মাছের পোনা এবং বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধরা পড়ে, যা প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজনন ও জীববৈচিত্র‍্যরে জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এ কারণে সরকার এ ধরনের জালের উৎপাদন, বিক্রয়, মজুত, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ করেছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানা মুন্নী বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা নিষিদ্ধ জাল উৎপাদন, বিক্রি বা ব্যবহার করবেন, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জনস্বার্থে এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় উপজেলা মৎস্য দপ্তরের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy