মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে ১০ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

অবৈধ পথে নিয়ে আসা প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জুস উদ্ধার করেছে (১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) মাটিরাঙ্গা

2026-07-26T17:44:04+00:00
2026-07-26T17:44:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে ১০ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৫:৪৪ পিএম   (ভিজিট : ২৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

অবৈধ পথে নিয়ে আসা প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জুস উদ্ধার করেছে (১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) মাটিরাঙ্গা জোন।

শনিবার (২৬ জুলাই) দুপুরে মাটিরাঙ্গা জোনের একটি লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ জুলাই রাত আনুমানিক ১০ ঘটিকার সময় মাটিরাঙ্গা জোনের চেকপোস্ট পয়েন্টে অভিযান চালিয়ে একটি ট্রাক ভারতীয় পণ্য ৭ হাজার পাঁচশত আনমুল জুস আটক করা হয়েছে।
সেনাবাহিনীর সূত্র আরো জানায়, মাটিরাঙ্গা বাজার হয়ে অবৈধ পথে আসা ভারতীয় পণ্য নিয়ে একটি ট্রাক গাড়ী চট্টগ্রাম যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের চেকপোস্ট পয়েন্টে অভিযান চালিয়ে একটি ট্রাক গাড়ী সহ ৭ হাজার ৫০০ ভারতীয় জুস আটক করা হয়।

অবৈধ পথে ভারতীয় মালামাল দেশে প্রবেশ করতে দেওয়া হবেনা জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি বলেন, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারতীয় পণ্য নিয়ে আসা রোধে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে চোরাকারবারিদের বিরুদ্ধে এসব অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy