ময়মনসিংহে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচির কার্যক্রম উদ্বোধন

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ক্লিন সিটি পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ার লক্ষ্যে প্রতি রোববার জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার

2026-07-26T18:30:29+00:00
2026-07-26T18:30:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচির কার্যক্রম উদ্বোধন
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৬:৩০ পিএম   (ভিজিট : ৩২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ক্লিন সিটি পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ার লক্ষ্যে প্রতি রোববার জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। 

এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার পাশাপাশি পরিচ্ছন্নতাকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্য নিয়েছে জেলা প্রশাসন।

এ উপলক্ষে রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় ময়মনসিংহ নগরীর পাটগুদাম উচ্চ বিদ্যালয়ে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.সাইফুর রহমান। 

তিনি জানান, প্রতি রোববার জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ অভিযান পরিচালিত হবে। কর্মসূচি সফল করতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ‘ক্লিন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ময়মনসিংহের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি রোববার ‘ক্লিন সানডে’ নামে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। সামাজিক মূল্যবোধের উত্তম চর্চাগুলো শিক্ষার্থীদের কাছ থেকেই শুরু করতে চান তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy