আশুলিয়ায় ফুটপাতে অবৈধ ওষুধের দোকান উচ্ছেদের আহ্বান ব্যবসায়ীদের

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

আশুলিয়ার জামগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা (জেপা)'র উদ্যোগে ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় ফুটপাতে গড়ে ওঠা

2026-07-27T19:58:29+00:00
2026-07-27T19:58:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আশুলিয়ায় ফুটপাতে অবৈধ ওষুধের দোকান উচ্ছেদের আহ্বান ব্যবসায়ীদের
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:৫৮ পিএম   (ভিজিট : ৩৪)
মতবিনিময় সভা
X

মতবিনিময় সভা

আশুলিয়ার জামগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা (জেপা)'র উদ্যোগে ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় ফুটপাতে গড়ে ওঠা অবৈধ ওষুধের দোকান উচ্ছেদের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

সোমবার সকালে আশুলিয়ার জামগড়া শমির প্লাজায় বিসিডিএসের কার্যালয়ে মেম্বার পদপ্রার্থী ইসমাইল হোসেন মোল্লার সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের আয়োজিত মতবিনিময় সভায় এ আহবান জানান তারা।

বিশিষ্ট সমাজসেবক আবু শহিদ ভূইয়ার উপস্থিতিতে এবং সংগঠনটির সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম খান লিটনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হালিম মন্ডল, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মোল্লা, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ ভূইয়া, যুবদল নেতা আতিকুর রহমান উজ্জ্বল এবং বিসিডিএসের থানা উপ-শাখার সিনিয়র সহ-সভাপতি নূর উদ্দিন পাটওয়ারী। এছাড়াও স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী সভায় অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ফুটপাতে অবৈধভাবে ওষুধ বিক্রির কারণে একদিকে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে, অন্যদিকে লাইসেন্সধারী ও বৈধ ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাই জনস্বার্থে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ ওষুধের দোকান উচ্ছেদে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এ সময় বক্তারা আরও বলেন, পল্লী চিকিৎসকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের ঐক্য সুদৃঢ় করা এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে যোগ্য ও সৎ নেতৃত্ব প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, নির্বাচনের মাধ্যমে দক্ষ নেতৃত্ব নির্বাচিত হলে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে এবং সদস্যদের স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

মেম্বার পদপ্রার্থী ইসমাইল হোসেন মোল্লা বলেন, ইয়ারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সকলের দোয়া ও সমর্থনে নির্বাচিত হলে তিনি সংগঠনের সদস্যদের কল্যাণ, পেশাগত মানোন্নয়ন এবং সেবামূলক কার্যক্রম সম্প্রসারণে আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি সকল সদস্যকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy