চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের চুনারুঘাটে জালনোটের প্রচলন প্রতিরোধ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ জুলাই ২০২৬)

2026-07-27T20:08:49+00:00
2026-07-27T20:08:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:০৮ পিএম   (ভিজিট : ২৯)
কর্মশালা অনুষ্ঠিত
X

কর্মশালা অনুষ্ঠিত

হবিগঞ্জের চুনারুঘাটে জালনোটের প্রচলন প্রতিরোধ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর আয়োজনে এবং সোনালী ব্যাংক, চুনারুঘাট শাখার সহযোগিতায় “জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা-২০২৬” অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক, হবিগঞ্জ-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর যুগ্ম পরিচালক (ক্যাশ) রান্টু চন্দ্র দাস, উপপরিচালক তানভীর আহমেদ এবং শুভাশীষ পাল। 

কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা রান্টু চন্দ্র দাস বলেন, জালনোট শনাক্তকরণের বিভিন্ন কৌশল, জালনোট গ্রহণ বা প্রচলনের ঝুঁকি এবং এ বিষয়ে সাধারণ মানুষের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি ব্যবসায়ী, ব্যাংকার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী, ব্যবসায়ী নেতা নুরুল ইসলাম, সোনালী ব্যাংক চুনারুঘাট শাখার ব্যবস্থাপক রাজিব রায়, জনতা ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল কুদ্দুছ, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক বীরাজ চক্রবর্তী, উত্তরা ব্যাংক ও কৃষি ব্যাংকের ব্যবস্থাপকসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী এবং স্থানীয় সুধীজন। 

কর্মশালায় অংশগ্রহণকারীরা জালনোট প্রতিরোধে সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy