রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ টি আগ্নেয়াস্ত্রসহ ৫ জন চিহ্নিত অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

2026-07-27T20:44:56+00:00
2026-07-27T20:44:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৪৪ পিএম   (ভিজিট : ৩২)
৫ সন্ত্রাসী গ্রেপ্তার
X

৫ সন্ত্রাসী গ্রেপ্তার

রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ টি আগ্নেয়াস্ত্রসহ ৫ জন চিহ্নিত অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। 

গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার কৈডাঙ্গা গ্রামের মৃত জব্বার সরদারের ছেলে আলম সরদার (৪০), ডাউকি গ্রামের মোঃ চাঁদ আলীর ছেলে মোঃ ইব্রাহিম শেখ (৪৪), কৈডাঙ্গার মৃত তছিলুদ্দিনের ছেলে মোঃ বাহাদুর বিশ্বাস (৫৮), মধ্য পাড়া গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে মোঃ ফয়সাল চৌধুরী প্রকাশ ফরিদ (৩৭), কালুখালী উপজেলার মালিয়াট গ্রামের মৃত আবেদ আলী মৃধার ছেলে রাজু আহমেদ টোকন (৪৫)।

সোমবার (২৭ জুলাই) বেলা সোয়া ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানার রামকান্তপুর এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কৈডাঙ্গা এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে র‌্যাবের দলটি আলম সরদার ও মোঃ বাহাদুর বিশ্বাসের বসতবাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ১ টি ব্রিটিশ কাটাওয়ে রাইফেল, ১ টি একনলা বন্দুক ৩ টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার ও জব্দ করে। একই সময় ঘটনাস্থল থেকেই ৫ জন অস্ত্রধারীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মোঃ ইব্রাহিম শেখের বিরুদ্ধে ১ টি অস্ত্র মামলা, মোঃ ফয়সাল চৌধুরী প্রকাশ ফরিদের বিরুদ্ধে ১ টি অস্ত্র ও ১ টি চাঁদাবাজিসহ মোট ২ টি মামলা, রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে অপহরণ, ডাকাতির প্রস্তুতি ও ডাকাতিসহ বিভিন্ন থানায় মোট ৩ি ট মামলা রয়েছে।

র‌্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা বলেন, অবৈধ অস্ত্রের উৎস ও ব্যবহারকারীদের চিহ্নিত করতে র‌্যাবের এ গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy