শ্রীপুরে প্রায় ২০ কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অবকাঠামী ও পল্লী উন্নয়নের আওতায় ​গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস. এম. রফিকুল ইসলাম প্রায়

2026-07-27T20:56:27+00:00
2026-07-27T20:56:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে প্রায় ২০ কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৫৬ পিএম   (ভিজিট : ৫৬)
উন্নয়ন কাজের উদ্বোধন
X

উন্নয়ন কাজের উদ্বোধন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অবকাঠামী ও পল্লী উন্নয়নের আওতায় ​গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস. এম. রফিকুল ইসলাম প্রায় ২০ কোটি (১৯ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ৬১৮) টাকা ব্যয়ে মোট ৬টি উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন।

​প্রকল্পগুলোর মধ্যে ​নিশ্চিন্তপুর সড়ক, বিন্দুবাড়ী–সিংরাতলী সড়ক, হয়দেবপুর–উদয়খালী সড়ক, মাইজপাড়া–বলদীঘাট সড়ক ও ​লালপুকুর–কাওরাইদ সড়কে একটি আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ।

​আগামী ২০২৭ সালের জুন মাসের মধ্যে এসব প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির আজাদ মন্ডল, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. মাহফুল হাসান হান্নানসহ স্থানীয় দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy