প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৫৮ পিএম (ভিজিট : ৫৩)

X
বিএসটিআইয়ের অভিযান
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিভিন্ন ফুয়েল স্টেশনে বিএসটিআইয়ের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (২৭জুলাই) বেলা ২:০০ ঘটিকায় সহকারী কমিশনার (ভূমি) এস, এম, নাজমুস ছালেহীন এর নেতৃত্বে তারাকান্দা উপজেলাধীন মেসার্স চৌধুরী ফিলিং স্টেশন এবং মেসার্স জামান ফিলিং স্টেশন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন, বিএসটিআই বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহ৷
অভিযানে মেসার্স চৌধুরী ফিলিং স্টেশন পেট্রোল ও ডিজিলের পরিমাপে কম দেয়ায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ২৯ ও ৪৬ ধারায় সতর্কতামূলক ভাবে ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এবং আগামী ০৩ দিনের মধ্যে ক্যালিব্রেশন সঠিক করার জন্য নির্দেশনা দেয়া হয়৷
অপরদিকে মেসার্স জামান ফিলিং স্টেশনে তেলের পরিমাপ শতভাগ সঠিক থাকায় ধন্যবাদ জানানো হয়৷
এ বিষয়ে তারাকান্দা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) গ্রাহকসেবা ও প্রাপ্যতা নিশ্চিতে এধরণের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানানো হয়৷