বেনাপোল বিএনপির নেতাকর্মীদের সাথে মেয়র প্রার্থী ইমদা মতবিনিময় সভা

শার্শা (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল

2026-07-28T11:06:01+00:00
2026-07-28T11:06:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেনাপোল বিএনপির নেতাকর্মীদের সাথে মেয়র প্রার্থী ইমদা মতবিনিময় সভা
শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:০৬ এএম   (ভিজিট : ৪৮)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী  যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা  বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

গত শনিবার সন্ধ্যায় বেনাপোল সানরুফ রেস্টুরেন্ট মিলনায়তনে বেনাপোল পৌর ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. সাহাবুদ্দিন।

সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্যে যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা। যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. সাহাদুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, ছোট আঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসরাফিল সরদার, ভবারবেড় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসহাক মিয়া, সিনিয়র সহসভাপতি মো. মাকসুর রহমান কাক্কু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিদুল ইসলাম, নামাজগ্রাম ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইয়ার আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুজ্জামান মির্জা, মো. জনি হায়দার, শ্রমিক দল নেতা হান্নান হোসেন, যুবদল নেতা মো. মফিজুর রহমান পিন্টু, যশোর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন, শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. বিপ্লব হোসেন, সাবেক ছাত্রনেতা মো. মিজান পারভেজ, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তোফাজ্জেল হোসেন তুহিন, যুগ্ম আহ্বায়ক মো. আতিকুজ্জামান সনি ও মো. তুহিনসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেন বলেন,আমি বেনাপোলের সন্তান। এই জনপদের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে মেয়র পদে নির্বাচন করতে চাই। আধুনিক প্রযুক্তিনির্ভর, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তুলতে বেনাপোলবাসীর সহযোগিতা কামনা করছি। দল আমাকে মনোনয়ন দিলে জনগণের ভালোবাসা ও সমর্থনে বিজয়ী হওয়ার ব্যাপারে আমি আশাবাদী।


আলোচনা সভায় বক্তারা বলেন, বেনাপোল পৌরসভা নির্বাচনে বিএনপি যাকে দলীয় মনোনয়ন দেবে, সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবেন। তারা বলেন, ইমদাদুল হক ইমদা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 

স্বৈরাচারবিরোধী আন্দোলনে একাধিকবার কারাবরণ এবং হামলার শিকার হওয়ার বিষয়টিও বক্তারা তুলে ধরেন। বেনাপোল পৌরসভার উন্নয়নে শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, অবকাঠামো ও নাগরিক সেবা সম্প্রসারণে একজন তরুণ, ত্যাগী ও দক্ষ নেতৃত্বের প্রয়োজন। দলীয় মনোনয়ন পেলে ইমদাদুল হক ইমদা সেই প্রত্যাশা পূরণে কাজ করবেন বলেও তারা আশা প্রকাশ করেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy