ডিমলায় পুলিশের অভিযানে ৮ জুয়ারি আটক

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডিমলা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলামসহ আট জনকে গ্রেপ্তার করা

2026-07-30T13:07:14+00:00
2026-07-30T13:07:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিমলায় পুলিশের অভিযানে ৮ জুয়ারি আটক
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:০৭ পিএম   (ভিজিট : ৩১)
ফাইল ছবি
X

ফাইল ছবি

নীলফামারীর ডিমলা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলামসহ আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের শালহাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিমলা থানা পুলিশ।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল শালহাটি এলাকায় পরিচালিত একটি জুয়ার আসরে অভিযান চালায়। এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলামসহ ৮জনকে জুযার খেলার সরঞ্জামসহ হাতেনাতে আটক করা।  

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, এলাকায় অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জুয়া, মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং- ৩৭, তাং- ৩০ জুলাই-২০২৬।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy