চুনারুঘাটে হাফেজ আফজাল হোসেন আশিকীর উপর হামলা, মামলা ও হুমকির অভিযোগ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ৩ নং দেওরগাছ ইউনিয়নের আজিমাবাদ গ্রামের বাসিন্দা মাওলানা আফজল হোসেন আশিকী প্রায় ৭-৮ বছর

2026-07-30T14:04:28+00:00
2026-07-30T14:04:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চুনারুঘাটে হাফেজ আফজাল হোসেন আশিকীর উপর হামলা, মামলা ও হুমকির অভিযোগ
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ২:০৪ পিএম   (ভিজিট : ৬৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ৩ নং দেওরগাছ  ইউনিয়নের আজিমাবাদ গ্রামের বাসিন্দা মাওলানা আফজল হোসেন আশিকী প্রায় ৭-৮ বছর যাবৎ তার প্রতিবেশী রোমান, ইকবাল, হাফিজ উল্লা ও মিনারার অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।

ভুক্তভোগী জানান, অভিযুক্তরা প্রায়শই তাহার উপর বিভিন্ন ধরনের অন্যায়-অত্যাচার চালিয়ে আসছে। উল্লেখ্য, বসতঘর নির্মাণে বাধা, রাস্তাঘাটে চলাফেরায় প্রতিবন্ধকতা সৃষ্টি এবং মানহানিকর মন্তব্য করে আসছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত (২৩ জুলাই ) তাদুপুর আনুমানিক ২:৩০ঘটিকার সময় রোমান ও হাফিজ উল্লার নেতৃত্বে ইকবালসহ ৪-৫ জন লোক হত্যার উদ্দেশ্যে তার উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে তার আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাদের কবল থেকে তাকে রক্ষা করেন।

হামলাকারীরা প্রকাশ্যে তাকে হুমকি-ধমকি দিয়ে বলে, কোনো ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করলে তাকে কিংবা তার পরিবারের কাউকে একা পেলে প্রাণে হত্যাসহ বড় ধরনের ক্ষতি করা হবে।

এ বিষয়ে ভুক্তভোগী চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করলে তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে ঘটনার সত্যতা উল্লেখ করে বুধবার ২৯ (জুলাই) আদালতে প্রতিবেদন দাখিল করেন।

বর্তমানে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন। 

চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy