বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭ হাজার কৃষকের মাঝে উফশী ধানের বীজ বিতরণ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ সহায়তা কর্মসূচীর আওতায় উফশী, রোপা ও আমন

2026-07-30T14:38:11+00:00
2026-07-30T14:38:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭ হাজার কৃষকের মাঝে উফশী ধানের বীজ বিতরণ
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ২:৩৮ পিএম   (ভিজিট : ৩৮)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ সহায়তা কর্মসূচীর আওতায় উফশী, রোপা ও আমন জাতের ধান বীজ বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বাঁশখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস হলরুমে ৭ হাজার প্রান্তিক ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে এসব বিনামূল্যে বীজ বিতরণ করা হয়। 

এ সময় বীজ বিতরণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহল আমিনের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি জহিরুল ইসলাম বলেন, 'সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বাঁশখালীর কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। সরকারের পক্ষ থেকে বাঁশখালীর ক্ষতিগ্রস্ত ৭ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। আগামীতেও সরকার কৃষকদের পাশে থাকবে।'#

ছবি: ক্যাপশন> বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ বিতরণ করছেন এমপি জহিরুল। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy