প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ২:৫১ পিএম (ভিজিট : ৬৩)

X
ছবি : প্রতিনিধি
পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা এগারোটার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রেখে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম,সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সেলিম রানা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইউনুছ নূরসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।
কৃষি অফিস সূত্রে জানানো হয়, উপজেলার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে সাত ধরনের গ্রীষ্মকালীন সবজির বীজের পাশাপাশি ১৫ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়েছে। এ ছাড়া সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পাঁচ কেজি করে আমন ধানের বীজ বিতরণ করা হয়। সব মিলিয়ে উপজেলার প্রায় ৯০০ কৃষক এই কর্মসূচির আওতায় উপকৃত হয়েছেন।
বক্তারা বলেন, "সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের বীজ ব্যবহারের মাধ্যমে অধিক ফলন নিশ্চিত করতে হবে।