আমির খানকে হত্যার হুমকি

অনলাইন ডেস্ক

বিনোদন

বলিউডে একের পর এক মৃত্যুর হুমকি আর গ্যাংস্টারদের নজর যেন কিছুতেই পিছু ছাড়ছে না। সালমান খানের পর এবার

2026-07-30T16:48:11+00:00
2026-07-30T16:48:11+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
আমির খানকে হত্যার হুমকি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৪:৪৮ পিএম   (ভিজিট : ২৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বলিউডে একের পর এক মৃত্যুর হুমকি আর গ্যাংস্টারদের নজর যেন কিছুতেই পিছু ছাড়ছে না। সালমান খানের পর এবার হুমকির নিশানায় আমির খান। তথাকথিত ‘লাভ জিহাদ’ প্রচারের অদ্ভুত অভিযোগ এনে নেটদুনিয়ায় পোস্ট ও ভয়েস নোটের মাধ্যমে সোজা মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে এই তারকাকে। কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম জড়িয়ে ভেসে আসা এই হুমকিতে তোলপাড় শুরু হয়েছে বলিপাড়ায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্ট এবং সঙ্গে থাকা ভয়েস নোটে  দাবি করা হয়েছে, আমির খান নাকি ‘লাভ জিহাদ’কে উৎসাহিত করছেন। আর সেই কারণেই তাকে এর চরম মূল্য চোকাতে হবে! বার্তায় আরজু বিষ্ণোই এবং টাইসন বিষ্ণোই নামের দুই ব্যক্তি নিজেদের লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর সদস্য বলে পরিচয় দিয়েছে।

তবে ছড়ানো এই হুমকি বার্তাটির সত্যতা কতটুকু, তা নিয়ে এখনো নিশ্চিত হতে পারেনি কেউ। হুমকি পাওয়ার খবরে নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশ। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন তারা। এ বিষয়ে মুম্বাই পুলিশের কমিশনার দেবেন ভারতী বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পোস্ট ও ভয়েস নোটের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি আরও জানান, এখন পর্যন্ত আমির খান বা তার টিম থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়নি। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে।

মহারাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (শহর) যোগেশ কদম এ প্রসঙ্গে জানান, পুলিশ পুরো বিষয়টি স্বতঃপ্রণোদিত হয়েই খতিয়ে দেখছে। অভিনেতা এই মুহূর্তে বিদেশে অবস্থান করায় তিনি দেশে ফেরা মাত্রই তার সঙ্গে যোগাযোগ করা হবে। পরিস্থিতি বিবেচনায় আমিরের নিরাপত্তা আরও বাড়ানো হবে কি না, তা পর্যালোচনার টেবিলে রয়েছে।

উল্লেখ্য, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের থেকে এর আগেও একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন বলিউড ভাইজান সালমান খান। এবার সেই একই গ্যাংয়ের ছায়া আমিরের মাথার ওপর এসে পড়ায় চরম উদ্বেগ দেখা দিয়েছে ভক্তদের মনে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy