টাংগাইলে মাদরাসা শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে টাঙ্গাইল জেলার ঘাটাইলে এক বিশেষ আলোচনা সভা, দেয়ালিকা উন্মোচন ও বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত

2026-07-31T18:28:57+00:00
2026-07-31T18:28:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাংগাইলে মাদরাসা শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৬:২৮ পিএম   (ভিজিট : ৪২)
আলোচনা সভা
X

আলোচনা সভা

মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে টাঙ্গাইল জেলার ঘাটাইলে এক বিশেষ আলোচনা সভা, দেয়ালিকা উন্মোচন ও বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

ঘাটাইলের পোড়াবাড়ী পাবলিক ফাজিল মাদরাসায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মোঃ মুরাদ হোসেন। সফরকালে তিনি প্রতিষ্ঠানের প্রশাসনিক, একাডেমিক এবং আর্থিক সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন। 

পরবর্তীতে তিনি মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের নিজ উদ্যোগে প্রকাশিত বর্ণিল দেয়ালিকার শুভ উন্মোচন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মোঃ মুরাদ হোসেন বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্যই ছিল বাংলাদেশের মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন করা এবং সাধারণ ও ইসলামি শিক্ষার মধ্যে একটি কার্যকর সমন্বয় সাধন করা। ১৯৭৯ সালে কুষ্টিয়ায় এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও, দীর্ঘ চড়াই-উতরাই পেরিয়ে ২০১৩ সালে এটি স্বতন্ত্রভাবে যাত্রা শুরু করে। আমাদের প্রধান উদ্দেশ্য হলো—এমন এক দক্ষ মানবসম্পদ তৈরি করা, যারা পবিত্র কুরআনের জ্ঞানে আলোকিত হবে এবং একই সাথে তথ্যপ্রযুক্তিতে দক্ষ হয়ে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করবে।

মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান এর নেতৃত্বে বর্তমানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় মাদরাসা শিক্ষার মানোন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। আমরা কেবল সনদ প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। মাদরাসা শিক্ষার্থীদের প্রশাসনিক ও একাডেমিক কাজের গতি বাড়াতে আমরা 'ওয়ান স্টপ সার্ভিস' চালু করেছি। শিক্ষকদের জন্য আরবি ভাষায় দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক পাঠদান কৌশলের ওপর বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। 

এছাড়াও, ফাজিল ও কামিল স্তরের ফলাফল দ্রুত প্রকাশের জন্য একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন এবং পরীক্ষা ব্যবস্থাপনায় পূর্ণ অটোমেশন আনার প্রক্রিয়া চলমান রয়েছে। আমাদের লক্ষ্য হলো একটি ‘স্মার্ট বিশ্ববিদ্যালয়’ গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা লাভ করবে।

তিনি আরও বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেশব্যাপী আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা পূরণে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদাত্ত আহ্বান করেন।

মাদরাসার অধ্যক্ষ মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানোন্নয়ন সভায় গভর্নিং বডির সভাপতি মোঃ মজিবর রহমান, সহ-সভাপতি মোঃ আব্দুল হালিম ভুইয়া ও প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোঃ আব্দুল হাই সহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, স্থানীয় সুধীজন, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মাদরাসা শিক্ষার আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার পরিবেশ উন্নত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy