দশমিনায় মাদক ব্যবসায়ী বৃদ্ধ দম্পতি গ্রেপ্তার

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর দশমিনায় ১৫০ গ্রাম গাঁজাসহ গফুর হাওলাদার (৬১) ও সুফিয়া (৫০) নামে এক বৃদ্ধ দম্পতিকে আটক করেছে পুলিশ।শুক্রবার

2026-08-01T13:00:41+00:00
2026-08-01T13:00:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দশমিনায় মাদক ব্যবসায়ী বৃদ্ধ দম্পতি গ্রেপ্তার
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১:০০ পিএম   (ভিজিট : ৫৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় ১৫০ গ্রাম গাঁজাসহ গফুর হাওলাদার (৬১) ও সুফিয়া (৫০) নামে এক বৃদ্ধ দম্পতিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কাটাখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়। 

আটক দম্পতি ওই গ্রামের বাসিন্দা। 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই দম্পতির বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িটি থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে তারা।পুলিশ জানায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী।

নাম গোপন রাখার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, গফুর হাওলাদার ও তার স্ত্রী দীর্ঘদিন গাজীপুরের টঙ্গী এলাকায় বসবাস করতেন। প্রায় চার বছর আগে তারা নিজ এলাকায় এসে বসবাস শুরু করেন। তারপর থেকেই এলাকায় মাদকের বিস্তার বাড়তে থাকে। 

তার বলেন, সুফিয়া বেগম বিভিন্ন সময়ে ঢাকা থেকে মাদক এনে স্থানীয় যুবকদের কাছে পাইকারী বিক্রি করতেন। 

তারা আরও জানান, এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গেলে বিভিন্নভাবে হয়রানির শিকার হওয়ার আশঙ্কায় কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পায়নি।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে। আটক দম্পতির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। সকালে তাদের আদালতে পাঠানো হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy