প্রত্যন্ত অঞ্চলের মেধাবীদের পাশে EduRise ফাউন্ডেশন, জুরাছড়িতে শুরু মেধাবৃত্তি কার্যক্রম

প্রতিনিধি (রাঙামাটি) জুরাছড়ি

সারাবাংলা

প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করে একটি আদর্শ, মেধাভিত্তিক ও সৃজনশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে মেধাবৃত্তি কার্যক্রম

2026-08-01T15:42:15+00:00
2026-08-01T15:42:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রত্যন্ত অঞ্চলের মেধাবীদের পাশে EduRise ফাউন্ডেশন, জুরাছড়িতে শুরু মেধাবৃত্তি কার্যক্রম
প্রতিনিধি (রাঙামাটি) জুরাছড়ি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৩:৪২ পিএম   (ভিজিট : ১২০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করে একটি আদর্শ, মেধাভিত্তিক ও সৃজনশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে মেধাবৃত্তি কার্যক্রম শুরু করেছে EduRise ফাউন্ডেশন। 

চলতি অর্থবছর থেকে রাঙামাটির জুরাছড়ি উপজেলার ফকিরাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি আগামী বছর থেকে উচ্চশিক্ষায় আগ্রহী ও মেধাবী শিক্ষার্থীদের জন্যও বৃত্তি প্রদানের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ফাউন্ডেশনটি।

শনিবার (১ আগস্ট ২০২৬) ফকিরাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিটি শ্রেণি থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মোট ৯ জন শিক্ষার্থীকে এক বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৈদং ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও EduRise ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সাধনানন্দ চাকমা। তিনি বলেন, "প্রত্যন্ত অঞ্চলের কোনো মেধাবী শিক্ষার্থী যেন আর্থিক সংকটের কারণে শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে সেই লক্ষ্য নিয়েই EduRise ফাউন্ডেশনের এ উদ্যোগ। শিক্ষা বিস্তারের মাধ্যমে দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।"

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  লাল কুমার চাকমা, চুমাচুমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি শংকর চাকমা এবং  মৈদং ইউনিয়ন পরিষদের সদস্য অনিল চাকমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন EduRise ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং ১৩৮ নম্বর মৈদং মৌজার  হেডম্যান  সুজন চাকমা। তিনি বলেন, "মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং শিক্ষার মান উন্নয়নে EduRise ফাউন্ডেশন ধারাবাহিকভাবে কাজ করে যাবে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মেধাবৃত্তি কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।"

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফকিরাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক  বিশ্বকর্মা চাকমা।

অনুষ্ঠি শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকরা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য EduRise ফাউন্ডেশনের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy