প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৪:০৩ পিএম (ভিজিট : ৩৯)

X
ছবি: প্রতিনিধি
লোহাগাড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অর্থায়নে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
লোহাগাড়া ও সীমান্তবর্তী সরই এলাকার অন্তত ২৯টি পরিবারে এ ত্রান বিতরণ করা হয়।
ইতোপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অর্থায়নে লোহাহাড়া - সাতকানিয়ার শত- শত পরিবারে লক্ষ- লক্ষ টাকার ত্রান সামগ্রী প্রদান করা হয়। লোহাগাড়া উপজেলার কলাউজানের কৃতি সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল বিভিন্নভাবে যোগাযোগ করে এ ত্রাণ বিতরণে সমন্বয় সাধন করেন।
শনিবার (১ আগষ্ট) সকালে লোহাগাড়ার দীপ্ত কার্যালয় ও সরই ধুইল্যাপাড়া হেফজখানা এলাকায়, অসহায় পরিবারে এসব ত্রাণ প্রদান করা হয়।
জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি সেচ্ছাসেবী সংগঠন দীপ্ত’র সভাপতি সাংবাদিক মাওলানা আবদুল জব্বার এর সভাপতিত্বে এ ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় মাওলানা হাফেজ আমির হোসেন, মাস্টার কায়দা আজম তারেক,মাস্টার আলাউদ্দিন, মাস্টার রেজাউল করিম, আবদুল্লাহ মোহাম্মদ মুহসিন, আবদুল্লাহ আহমদ হাসিনসহ সেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীল, অসহায় পরিবারের সদস্য ও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।