শেরপুরে সিসিটিভিতে ধরা পড়ল অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নালিতাবাড়ীতে পশুর স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই মৃতপ্রায় ও অসুস্থ গরু জবাই এবং স্বাস্থ্য পরীক্ষা ছাড়া মাংস বিক্রির দায়ে

2026-08-01T17:22:49+00:00
2026-08-01T17:22:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে সিসিটিভিতে ধরা পড়ল অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৫:২২ পিএম   (ভিজিট : ৭৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে পশুর স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই মৃতপ্রায় ও অসুস্থ গরু জবাই এবং স্বাস্থ্য পরীক্ষা ছাড়া মাংস বিক্রির দায়ে চারটি মাংসের দোকানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১ আগস্ট) সকালে নালিতাবাড়ী পৌর শহরের দক্ষিণ বাজার ও আড়াইআনী বাজারের মাংস মহলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক।

প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, ভোরে একটি ভটভটিতে করে জবুথবু ও মৃতপ্রায় একটি গরু দক্ষিণ বাজারের মাংস মহলে আনা হয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা প্রশাসন ও গণমাধ্যমকে অবহিত করেন। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় গরুটি গুরুতর অসুস্থ ও মৃতপ্রায় ছিল বলে নিশ্চিত হওয়া যায়।

এরপর ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পশুর স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই অসুস্থ গরু জবাইয়ের দায়ে ‘লালন ভাইয়ের মাংসের দোকান’-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসন জানায়, একই প্রতিষ্ঠানটি আগে ‘হাফিজ ভাইয়ের মাংসের দোকান’ নামে পরিচালিত হতো। এর আগেও অসুস্থ গরু জবাইয়ের দায়ে দোকানটিকে জরিমানা এবং মাংস জব্দ করা হয়েছিল।

একই অভিযানে পশুর স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই মাংস বিক্রির দায়ে দক্ষিণ বাজারের ‘বাবুলের মাংসের দোকান’, আড়াইআনী বাজারের ‘সাইফুলের মাংসের দোকান’ এবং ‘আল্লাহর দান মাংসের দোকান’-কে ৫ হাজার টাকা করে মোট আরও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েম, ভেটেরিনারি সার্জন সাগর আহমেদ, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy