প্রেমিকাকে আইফোন দিতে নিজের অপহরণের নাটক, বাবার কাছে মুক্তিপণ দাবি!

দুপচাঁচিয়া প্রতিনিধি

সারাবাংলা

প্রেমিকাকে নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার টাকা জোগাড় করতে নিজের অপহরণের নাটক সাজিয়েছেন বগুড়ার দুপচাঁচিয়ার এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।

2026-08-01T20:33:19+00:00
2026-08-01T20:33:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রেমিকাকে আইফোন দিতে নিজের অপহরণের নাটক, বাবার কাছে মুক্তিপণ দাবি!
দুপচাঁচিয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৮:৩৩ পিএম   (ভিজিট : ২৪)
নিজের অপহরণের নাটক সাজান সাব্বির
X

নিজের অপহরণের নাটক সাজান সাব্বির

প্রেমিকাকে নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার টাকা জোগাড় করতে নিজের অপহরণের নাটক সাজিয়েছেন বগুড়ার দুপচাঁচিয়ার এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তবে পুলিশের তথ্যপ্রযুক্তিনির্ভর তদন্তে কয়েক ঘণ্টার মধ্যেই ভেস্তে যায় তার পরিকল্পনা। পরে তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায়। পুলিশ জানিয়েছে, সাব্বির হোসেন নামে ওই শিক্ষার্থী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্র। তিনি উপজেলার পলিমহেশপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেননি সাব্বির। সেদিন রাত ৮টার দিকে তার বাবা দুপচাঁচিয়া থানায় অভিযোগ করেন, একটি আইপি নম্বর থেকে ফোন করে ছেলেকে মারধরের শব্দ শোনানো হয় এবং তাকে জীবিত ফেরত পেতে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

অভিযোগ পাওয়ার পরপরই শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে রাজশাহী শহরের একটি স্থান থেকে তাকে উদ্ধার করা হয়।

তদন্তে পুলিশ জানতে পারে, সাব্বির কোনো অপহরণকারীর কবলে পড়েননি। বরং তিনি নিজেই আত্মগোপনে থেকে পুরো অপহরণের নাটক সাজিয়েছিলেন।

জিজ্ঞাসাবাদে সাব্বির পুলিশকে জানান, প্রেমিকাকে নতুন একটি মোবাইল ফোন উপহার দেওয়ার জন্য অর্থের প্রয়োজন ছিল। সে কারণেই নিজের ব্যবহৃত আইপি নম্বর থেকে বাবার কাছে ফোন করে মুক্তিপণ দাবি করেন। বিশ্বাসযোগ্যতা তৈরি করতে ফোনে মারধরের শব্দ শোনানোর অভিনয়ও করেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে সাব্বির নিজের ভুল স্বীকার করেছেন। শুধু প্রেমিকাকে মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য তিনি এমন পরিকল্পনা করেন, যা তার পরিবারকে চরম উদ্বেগের মধ্যে ফেলেছিল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy