ভালুকায় জামায়াতের গণমিছিল ও আলোচনা সভা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলা শাখার আয়োজনে

2026-08-01T20:40:37+00:00
2026-08-01T20:40:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভালুকায় জামায়াতের গণমিছিল ও আলোচনা সভা
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৮:৪০ পিএম   (ভিজিট : ১৩৫)
জামায়াতের গণমিছিল
X

জামায়াতের গণমিছিল

ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলা শাখার আয়োজনে মিছিলটি ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মোড় থেকে শুরু হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভালুকা বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্রে জানা যায়, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার এবং বিভিন্ন দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ পাঠান ফজলুর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি শহীদুর রহমান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ জেলা আমির মো. আব্দুল করিম। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এ সময় বক্তব্য দেন মাওলানা মোবারক হোসেন ও অধ্যাপক তৈয়ব হোসেন। উপস্থিত ছিলেন ভালুকা পৌরসভার মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম বাবুল, উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভা শেষে দলীয় কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy