পত্নীতলায় দুদকের অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর পত্নীতলায় দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।রোববার উপজেলা সদর নজিপুর বালিকা

2026-08-02T13:05:44+00:00
2026-08-02T13:05:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পত্নীতলায় দুদকের অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১:০৫ পিএম   (ভিজিট : ২৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার উপজেলা সদর নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়, পুইয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও চকনিরখিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আহসান হাবিব, নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, পুইয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফা আলী,  চকনিরখিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, পত্নীতলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন,  সহ- সভাপতি স্বদেশ কুমার মন্ডল, মিজানুর রহমান, মাদ্রাসার অন্যান্য শিক্ষক মন্ডলী, পরিচালনা কমিটির সদস্য, সূধীজন সহ শিক্ষার্থীবৃন্দ।
এসময় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে দুদকের দেয়া স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, টিফিন বক্স, পানির বোতল, খাতা, স্কেল সহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy