হবিগঞ্জে এনসিপির মামলায় জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন

হবিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতার দায়ের করা মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১

2026-08-02T15:34:42+00:00
2026-08-02T15:34:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হবিগঞ্জে এনসিপির মামলায় জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৩:৩৪ পিএম   (ভিজিট : ২৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতার দায়ের করা মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ নেতাকর্মীর জামিন দিয়েছেন আদালত। 

রোববার দুপুরে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মোঃ আব্দুল মন্নান এই জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন আসামী পক্ষের আইনজীবি এডভোকেট কুতুব উদ্দিন জুয়েল। 

তিনি জানান- বোববার আসামীরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। এসময় আমরা আদালতকে বুঝাতে সক্ষম হই মামলাটি পুরোপুরি ভিত্তিহীন। কারণ মামলায় ঘটনার তারিখ, সময় এবং আসামীরা কে কাকে আঘাত করেছে তার কোন সুনির্দিষ্ট বর্ণাণা নেই। তাই আদালত এসব বিবেচনা করে আসামীদের জামিন মঞ্জুর করেন। 

জামিনপ্রাপ্ত আসামীরা হল- হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, বৃন্দাবন কলেজ ছাত্রদলের সদস্য সচিব আশরাফুজ্জামান রিয়াজ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আসিফুল ইসলাম ইমন, কলেজ ছাত্রদল নেতা মোজাক্কির হোসেন ইমন, এম এইচ শিমুল, আল সাইমুন, মাহফুজ চৌধুরী, ইসতিয়াক রহমান ইফতি, শেখ সাব্বির, নাজমুল হোসেন অনি ও রক্সি ইসলাম। 

এর আগে গত বুধবার রাতে এনসিপি’র ছাত্র সংগঠন হবিগঞ্জ জেলা ছাত্র শক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয় গত মঙ্গলবার (২৮জুলাই) হবিগঞ্জে এনসিপির পদযাত্রা শেষে ছাত্রদল নেতাকর্মীরা তাদের গাড়ি বহরে হামলা চালায়। এতে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ বেশ কয়েকজন আহত হয়। 

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন- আমাদের উপর মিথ্যা বানোয়াট মামলা দায়ের করা হয়েছে। যার কোন ভিত্তি নেই। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy