স্টুডেন্ট এসোসিয়েশন অফ ধামরাই আ্যলমনাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

এসো নির্মল ও সবুজ ধামরাই গড়ি— এই স্লোগানকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে একটি বৃক্ষ রোপণ কর্মসূচি

2026-08-03T15:30:32+00:00
2026-08-03T15:30:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্টুডেন্ট এসোসিয়েশন অফ ধামরাই আ্যলমনাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৩:৩০ পিএম   (ভিজিট : ৪৮)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

"এসো নির্মল ও সবুজ ধামরাই গড়ি"— এই স্লোগানকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে একটি বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে স্টুডেন্ট এসোসিয়েশন অফ ধামরাই আ্যলমনাই।

সোমবার (০৩ আগস্ট) দুপুরে ধামরাইয়ের নবযুগ কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালীন কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ শেষে অতিথিরা কলেজ ক্যাম্পাস চত্বরে বেশ কিছু গাছ রোপণ করেন।

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ-শ্যামল ধামরাই গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবযুগ কলেজের অধ্যক্ষ মো. নিয়ামুল কবির। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্টুডেন্ট এসোসিয়েশন অফ ধামরাই আ্যলমনাইয়ের সেক্রেটারি অব লোকাল অর্গানাইজেশন নেটওয়ার্কিং মো: ইমরান হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, "বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। পরিবেশকে বাঁচাতে আমাদের সবাইকে সচেতন হতে হবে।" এ সময় বক্তারা শিক্ষার্থীদের নিজ নিজ উদ্যোগে এবং নিজ দায়িত্বেও অন্তত একটি করে গাছ লাগানোর ও তার পরিচর্যা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, নবযুগ কলেজের উপাধ্যক্ষ মুহাম্মাদ জাহাঙ্গীর আলম, শিশু বিশেষজ্ঞ ডা. মো. হুমায়ূন কবির,  স্টুডেন্ট এসোসিয়েশন অফ ধামরাই আ্যলমনাইয়ের অন্যান্য সদস্য, কলেজের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy