বাজিতপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ৯ জনকে ৭ দিনের কারাদণ্ড

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের বাজিতপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জালাল উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকসহ আইনশৃঙ্খলা

2026-08-03T16:54:54+00:00
2026-08-03T16:54:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাজিতপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ৯ জনকে ৭ দিনের কারাদণ্ড
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৪:৫৪ পিএম   (ভিজিট : ২২)
ফাইল ছবি
X

ফাইল ছবি

কিশোরগঞ্জের বাজিতপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জালাল উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মীরা রোববার রাত অনুমান ৮ টার দিকে মাইজচর ইউনিয়নের বোয়ালির ঘোড়াউত্রা নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজারসহ ৯ জনকে আটক করে। 

পরে প্রতিজনকে ৭ দিন করে জেল দেন ভ্রাম্যমান আদালত। 

কারাদন্ড প্রাপ্তরা হলেন, দিঘীরপাড় ইউনিয়নের পশ্চিম পাটুলী গ্রামের আব্দুর রশিদের ছেলে দ্বীন ইসলাম (৩৫), কৈলাগ ইউনিয়নের কুকরারাই গ্রামের আলতাফ হোসেনের ছেলে মো: তোফাজ্জল (২৫) পাটুলী গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আপন মিয়া (১৮), দিঘীরপাড় পাটুলী গ্রামের আলাল মিয়ার ছেলে মঞ্জুর আলী (৩০), নিকলী দামপাড়া ইউনিয়নের সাহেব আলীর ছেলে মো: লোকমান হোসেন (৫৩), কুমিল্লা মেঘনা নলছড়া গ্রামের মো: বারেক মিয়ার ছেলে মো: সোহেল (২৬) একই গ্রামের হাবিবুল্লাহর ছেলে মো: সোহাগ মিয়া (২৫), বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গজারিয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে মো: আমিনুল হক ও নিকলী দামপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো: নাসির উদ্দিন। 

এদের প্রত্যেককে ৭ (সাত) দিন করে জেল দেয় ভ্রাম্যমান আদালত। আজ সোমবার দুপুরে তাদেরকে কিশোরগঞ্জ কোর্টে চালান দেয় বাজিতপুর থানা পুলিশ। 








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy