প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১২:৫৯ পিএম (ভিজিট : ২২)

X
ফাইল ছবি
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া চৌরাস্তা এলাকায় জামাল মোল্যা (৩৮) নামে একজন এলপি গ্যাস ব্যবসায়ীকে কু'পিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
গুরুতর জখম জামাল মোল্যা লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের শেখ সিদ্দিক মাস্টারের ছেলে। তবে জামাল মোল্যা বর্তমানে দিঘলিয়া ইউনিয়নের বাটিকাবাড়ি গ্রামে বসবাস করেন।
স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, সোমবার (৩ আগস্ট) বিকাল ৫টার দিঘলিয়া বাজারে নিজ দোকানে বসে ছিলেন জামাল মোল্যা। এ সময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে দোকানে ঢুকে দেশীয় অ'স্ত্র ছ্যানদা, রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কু'পি'য়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এতে জামালের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন আহত জামালকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ ও জড়িতদের সনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর থেকে দিঘলিয়া বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।