মুখ সামলান, না হলে শরীর সামলাতে পারবেন না: এমপি খোকন তালুকদার

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

সারাবাংলা

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, কিছু বেয়াদব জুলাই

2026-08-04T15:32:30+00:00
2026-08-04T15:32:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুখ সামলান, না হলে শরীর সামলাতে পারবেন না: এমপি খোকন তালুকদার
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৩:৩২ পিএম   (ভিজিট : ৩২)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, "কিছু বেয়াদব জুলাই আন্দোলন এবং জুলাইকে প্রশ্নবিদ্ধ করছে। তাদের উদ্দেশে বলতে চাই, মুখ সামলান; তা না হলে কিন্তু শরীর সামলাতে পারবেন না।"

মঙ্গলবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর নতুন আন্ডারচর এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধনী কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, "জুলাই আন্দোলন বাংলাদেশের সব মানুষের আন্দোলন। এমনও মা আছেন, যিনি তাঁর দুটি সন্তান হারিয়েছেন। তাদের কষ্ট অনেক। যারা গুম ও খুনের শিকার হয়েছেন এবং তাদের পরিবারের কষ্টও অনেক। দেশের প্রতি তাদের ভালোবাসা রয়েছে। আমরাও চাই এসব পরিবারের পাশে দাঁড়াতে, জুলাই শহীদ পরিবারের পাশে থাকতে এবং গত ১৭ বছরে গুম ও খুনের শিকার হওয়া সব পরিবারের পাশে থাকতে। আমাদের ভালোবাসা দিয়ে তাদের মনে কিছুটা হলেও শান্তি ফিরিয়ে আনতে চাই।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খান, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক এজিএস সাদিকুর রহমান সাদিক,জেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক নুরুজ্জামান তালুকদার নুরু সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy