ধুনটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার ধুনট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

2026-08-04T18:01:27+00:00
2026-08-04T18:01:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধুনটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:০১ পিএম   (ভিজিট : ৯১)
দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
X

দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ার ধুনট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার গ্রেপ্তারকৃত আসামীদের ধুনট থানা হাজত থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী কেরানীপাড়া এলাকার বাছেদ প্রামানিকের ছেলে সজল প্রামানিক (২৮) এবং একই গ্রামের আব্দুল বারিক প্রামানিকের ছেলে নাজমুল প্রামানিক (৩৩)।

ধুনট থানার এসআই ওসমান গনী এতথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টায় নিমগাছী ইউনিয়নে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক বিক্রয়কালে সজল প্রামানিককে ৮ পিস এবং নজমুল প্রামানিককে ৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়। 

এ ঘটনায় মামলা দায়েরের পর মঙ্গলবার ধুনট থানা হাজত থেকে গ্রেপ্তারকৃত আসামীদের বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy