ঘোড়াঘাটে জুলাই গণঅভ্যুত্থান পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা বিএনপির আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র‍্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে রানীগঞ্জ বাজার

2026-08-06T10:09:37+00:00
2026-08-06T10:09:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে জুলাই গণঅভ্যুত্থান পালিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১০:০৯ এএম   (ভিজিট : ১৮)
দিনাজপুরের ঘোড়াঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র‍্যালি ও পথ সভা অনুষ্ঠিত
X

দিনাজপুরের ঘোড়াঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র‍্যালি ও পথ সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা বিএনপির আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র‍্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে রানীগঞ্জ বাজার উপজেলা বিএনপি দলীয় কার্যালয় হতে র‍্যালিটি বের হয়ে দিনাজপুর - গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের রাণীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  র‍্যালি শেষে রানীগঞ্জ বাজারের বিন্যাগাড়ি  মোড় এক পথসভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা বিএনপি'র সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো.মাহফুজার রহমান লাবলু ও মোখলেছুর রহমান, সাবেক সভাপতি মো.সারোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন স্বপন প্রমুখ।

এছাড়াও ইউনিয়ন বিএনপির সভাপতি -সাধারণ সম্পাদক, অঙ্গ সহযোগী সংগঠনের আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহবায়কসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরেন।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy