কাহারোলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

কাহারোলে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।বুধবার

2026-08-06T10:12:17+00:00
2026-08-06T10:12:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাহারোলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১০:১২ এএম   (ভিজিট : ১৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কাহারোলে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে  ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান  দিবস  উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগষ্ট)  বিকেল সাড়ে ৫টায় উপজেলা জামায়াত কার্যালয় থেকে র‍্যালীটি শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমতলা মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা তারিকুল ইসলাম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর -১ (বীরগঞ্জ -কাহারোল)  মনোনীত এমপি প্রার্থী মতিউর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যা ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম আবদূর রাজ্জাক। 

র‍্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল-জুলাই সনদ মাইনা নে নইলে গোদি ছাইরা দে, আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই”, “আপস না সংগ্রাম-সংগ্রাম, সংগ্রাম”, “দিল্লি না ঢাকা-ঢাকা, ঢাকা,“আবু সাঈদ, মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ”সহ নানা স্লোগান।
 
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান বিএনপি সরকারকে জুলাইয়ের গাদ্দার উপাধি দিয়ে বলেন, কোন ফ্যাসিস্ট  আওয়ামী সরকার জনগনের বিপরীতে গিয়ে টিকতে পারে নাই মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে আপনারা কোথায় গিয়ে পড়বেন? জুলাই সনদে স্বাক্ষর করে এখন জুলাই সনদ বাস্তবায়ন করেন না। আপনারা বেইমান, মুনাফেক। তারেক রহমান লন্ডনের প্লেন রেডি রাখেন গনজোয়ার আরাম্ভ হয়ে গেলে নিজের ঠিকানায় চলে যায়েন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম। তিনি বলেন, “২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদ দুই হাত প্রসারিত করে অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার শিক্ষা দিয়ে গেছেন। জুলাই আন্দোলনের শহীদরা দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্তির পথ দেখিয়েছেন।”

তিনি আরও বলেন, “দেশের অধিকাংশ মানুষের মতামত উপেক্ষা করে কেউ দীর্ঘদিন টিকে থাকতে পারবে না। তাই দ্রুত গণভোটের রায় মেনে নেওয়া উচিত।”

সমাপনী বক্তব্যে উপজেলা জামায়াতের আমির মাওলানা তারিকুল ইসলাম সরকারের প্রতি ইঙ্গিত করে বলেন, “আমরা কারও শত্রু নই। আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছেন। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করুন এবং শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিচারিক প্রক্রিয়ার রায় দ্রুত কার্যকর করুন।” 

মিছিল শেষে সমাবেশে আরাও উপস্থিত ছিলেন উপজেলা, উপলজেলা জাতীয় নাগরিক পার্টির  প্রধান সমন্বায়ক কবির আনামসহ   ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy