মোড়েলগঞ্জে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাবাংলা

জুলাই চেতনায় গড়ব দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোড়েলগঞ্জে ৫ই আগস্ট দিনভর নানা কর্মসূচির মাধ্যমে

2026-08-06T10:21:13+00:00
2026-08-06T10:21:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোড়েলগঞ্জে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১০:২১ এএম   (ভিজিট : ৩২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

"জুলাই চেতনায় গড়ব দেশ সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোড়েলগঞ্জে ৫ই আগস্ট দিনভর নানা কর্মসূচির মাধ্যমে "জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬" উদযাপিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাগণের সংবর্ধনা ও দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এর আগে বেলা ৯ টায় জুলাই শহীদ মাহফুজুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা। এবং সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থান দিবসের উপর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
​উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, থানা অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুর রহমান, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ কায়কোবাদ আকুঞ্জি, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম,মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম বাবুল,পৌর জামায়াতের আমীর মোঃ রফিকুল ইসলাম,মোড়েলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম মাসুম,বিএনপি নেতা মোঃ মতিয়ার রহমান বাচ্চু,বৈষম্য বিরোধী ছাত্র নেতা মাশরাফি আকিব,ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রমুখ।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার,কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামসহ,উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,স্থানীয় সাংবাদিকবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা,বিএনপি ও জামায়াতের বিভিন্ন নেতাকর্মীরা,জুলাই গণঅভ্যুত্থানের আহত ও অংশগ্রহণকারী যোদ্ধা,শহীদ পরিবারের সদস্য এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব ও শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন,নতুন বাংলাদেশ গড়ার এই চেতনাকে ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। পরবর্তীতে   রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy