প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৭:০০ পিএম আপডেট: ০৬.০৮.২০২৬ ৭:২৫ পিএম (ভিজিট : ২)

X
নড়াইল সদর উপজেলা ও পৌর, লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির বহিষ্কৃত ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার (৬ আগস্ট) তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক ছয়টি বিজ্ঞপ্তিতে আজ এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
প্রাথমিক সদস্য পদ ফিরে পাওয়া নেতারা হলেন- নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পলাশ, পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু।
রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোপূর্বে দলীয় শৃঙ্খল ভঙ্গের অভিযোগে গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এখন থেকে দলীয় নীতি ও শ্খৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে।