প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৭:৪১ পিএম (ভিজিট : ২২)

X
মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও কুইজ প্রতিযোগিতা
"জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার শহীদ স্মৃতি বিদ্যাপীঠে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে শহীদ স্মৃতি বিদ্যাপীঠে অডিটোরিয়ামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার সহকারী পরিচালক মো. নাজমুল হক। স্বাগত বক্তব্য দেন, শহীদ স্মৃতি বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক শরীফ আনিস আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান তথা সমাজ গঠনে সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী গণসচেতনতামূলক লিফলেট, স্কেল, কলম, খাতা ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়। এছাড়া মাদকবিরোধী কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।