প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৩:২৯ পিএম (ভিজিট : ৮)

X
ছবি : প্রতিনিধি
রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে পাঁচটি মাদক মামলার পলাতক আসামি শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান এর নেতৃত্বে উপপরিদর্শক হৃদয় ও এস আই আব্দুল গনি সঙ্গীয় ফোর্স নিয়ে সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে ইউসুফপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আসামি হলো উপজেলার ইউসুফপুর ইউনিয়নের মৃত গোলাম মজিদের ছেলে সাহাবুদ্দিন ইসলাম (৩৫)। থানার জিআর নং-১৯৫/২৫ (চারঘাট), ধারা-৩৬(১) সারণির ১৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এর গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক আসামী মোঃ সাহাবুদ্দীন ইসলাম সুমনকে গ্রেফতার করা হয়।
এই ব্যাপারে মডেল থানার ওসি মাহাবুবুর বলেন, তার বিরুদ্ধে পাচঁটি মাদক মামলা রয়েছে, সে দীর্ঘদিন থেকে পালাতক ছিলেন। ওয়ারেন্ট পরোয়ানাভুক্ত আসামি শাহাবুদ্দিনকে গ্রেফতার করে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।