পুলিশের চাকুরি ছেড়ে করেছিলেন মৎস খামার, পুকুরের মিলল মরদেহ

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জ সদরের একটি মৎস্য খামার থেকে সাবেক এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার

2026-08-07T15:31:41+00:00
2026-08-07T15:31:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পুলিশের চাকুরি ছেড়ে করেছিলেন মৎস খামার, পুকুরের মিলল মরদেহ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৩:৩১ পিএম   (ভিজিট : ১১)
নাজমুল আলম অনিক
X

নাজমুল আলম অনিক

কিশোরগঞ্জ সদরের একটি মৎস্য খামার থেকে সাবেক এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার রশিদাবাদ ইউনিয়নের লক্ষীগঞ্জ এলাকায় নিজ মৎস্য খামার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাজমুল আলম অনিক (৩৪) একই এলাকার সিরাজ মিয়ার ছেলে।

নিহত নাজমুল আলম অনিকের বন্ধু আশরাফুল ইসলাম জনি জানান , প্রায় ১২ বছর আগে পুলিশের চাকরিতে যোগ দেন অনিক মিয়া। দুই বছর চাকরি করার পর তিনি চাকরি ছেড়ে বাড়িতে ফিরে কৃষিকাজে যুক্ত হন। পরে দুই-তিন বছর আগে মাছ চাষ শুরু করেন।

তিনি বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে তিনি মৎস্য খামারের পাশ থেকে গরুর জন্য ঘাস কাটতে যান। তবে সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খামারে গিয়ে গরুর জন্য কাটা ঘাস এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মৎস্য খামারের ফিশারিতে জাল ফেলে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পানিতে ডুবে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy