নকলায় সড়ক দুর্ঘটনায় শিশু মোজাহিদ নিহত, আহত ৬

নকলা (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নকলায় সিএনজি ও মালবাহী ভটভটির সংঘর্ষে ১৭ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় উপজেলার

2026-08-07T15:33:23+00:00
2026-08-07T15:33:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নকলায় সড়ক দুর্ঘটনায় শিশু মোজাহিদ নিহত, আহত ৬
নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৩:৩৩ পিএম   (ভিজিট : ১১)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

শেরপুরের নকলায় সিএনজি ও মালবাহী ভটভটির সংঘর্ষে ১৭ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় উপজেলার ধনাকুর্শা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত আরও ৬জন আহত হয়েছেন। নিহত শিশুর নাম মোজাহিদ । সে ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাইটকান্দি গ্রামের বাসিন্দা।

আহতদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় হতাহতরা নালিতাবাড়ী থেকে একটি দাওয়াত শেষে নিজ এলাকায় ফুলপুরে ফিরছিলেন। পথে নকলা উপজেলার ধনাকুর্শা এলাকায় পৌঁছালে সিএনজি সঙ্গে একটি মালবাহী ভটভটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু মোজাহিদের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy