প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৩:৪৬ পিএম (ভিজিট : ৫)

X
ছবি : প্রতিনিধি
লক্ষ্মীপুরে 'নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি' এই প্রতিপাদ্য নিয়ে নৌযান শুমারি অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের সমুদ্রগামী, উপকূলীয় এবং অভ্যন্তরীণ জলসীমানায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের সমন্বিত ডাটাবেজ প্রণয়নের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো নৌযান শুমারি উদ্যোগ নিয়েছে সরকার।
রোববার (৯ আগস্ট) দুপুরে নৌপরিবহন অধিদপ্তর এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো'র যৌথ উদ্যোগ লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নৌযান-সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
আয়োজকরা জানায়, ২০ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত যৌথভাবে নৌযান শুমারি পরিচালনা করবে নৌপরিবহন অধিদপ্তর এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
সভায় জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া ও জেলা পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক মো. কামাল হোসেন প্রমুখ।
এসময় বক্তারা নৌযান শুমারির কাজে সহযোগীতার পাশাপাশি সফলতা কামনা করেছেন।