দশমিনায় তেঁতুলিয়া নদীর তীর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

দশমিনায় তেঁতুলিয়া নদীর তীর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।রোববার (৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে

2026-08-09T15:47:43+00:00
2026-08-09T15:47:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দশমিনায় তেঁতুলিয়া নদীর তীর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৩:৪৭ পিএম   (ভিজিট : ২৫)
ফাইল ছবি
X

ফাইল ছবি

দশমিনায় তেঁতুলিয়া নদীর তীর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

রোববার (৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী গ্রামের তেঁতুলিয়া নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে স্থানীয় কয়েকজন জেলে মাছ ধরে মৎস্যঘাটে ফেরার পথে কাটাখালী এলাকায় তেঁতুলিয়া নদীর তীরে ক্ষেতের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি স্থানীয়দের জানান এবং নৌ পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয় যুবক গাজী সিফাত জানান, মাছ ধরে বাড়ি ফেরার পথে জেলেরা নদীর তীরে মরদেহটি দেখতে পেয়ে আমাদের ঢাকেন।পরে ঘটনাস্থলে গিয়ে তারা অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি নৌ পুলিশ ফাঁড়িকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এদিকে এর আগে গত শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কেদির হাট ও হাজীর হাট মাছঘাট সংলগ্ন এলাকায় খাল ও তেঁতুলিয়া নদীতে এক অজ্ঞাত যুবক সাঁতার কেটে তীরে আসার সময় নদীর মাঝখানে তলিয়ে যান বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের বিশেষ দল উদ্ধার অভিযান চালায়। তবে প্রায় ৫১ ঘণ্টা অভিযান চালিয়েও ওই যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এরপর আজ রোববার দুপুর দেড়টার দিকে তেঁতুলিয়া নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেন। উদ্ধার হওয়া মরদেহটি শুক্রবার নদীতে নিখোঁজ হওয়া ওই যুবকের কি না,তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ শনাক্তের কার্যক্রম চলছে বলে জানিয়েছে নৌ পুলিশ।

দশমিনা নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই মো: সিদ্দিক জানান, রোববার দুপুর দেড়টার দিকে স্থানীয় কয়েকজন জেলে নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ কাটাখালী নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করে। তবে শুক্রবার নিখোঁজ হওয়া যুবকের মরদেহ কি না, তা শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy