মগবাজারে মোটরসাইকেল ও অটোরিকশাকে কাভার্ডভ্যানের চাপা, নিহত ২

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর রমনা মডেল থানার মগবাজার গ্র্যান্ড শপিং কমপ্লেক্সের সামনে কাভার্ডভ্যানের চাপায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন

2026-08-10T08:11:41+00:00
2026-08-10T08:11:41+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মগবাজারে মোটরসাইকেল ও অটোরিকশাকে কাভার্ডভ্যানের চাপা, নিহত ২
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৮:১১ এএম   (ভিজিট : ৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর রমনা মডেল থানার মগবাজার গ্র্যান্ড শপিং কমপ্লেক্সের সামনে কাভার্ডভ্যানের চাপায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও কয়েকজন।

রোববার (৯ আগস্ট) রাতে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও পিকআপসহ কয়েকটি গাড়িকে দুমড়েমুচড়ে দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রিয়াদ হোসেন (২২) ও জামান আহমেদ (৪২)। তাদের দুজনের বাড়িই নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকিরপাড়া গ্রামে। এদের মধ্যে রিয়াদ ওই গ্রামের লিয়াকত ফকিরের ছেলে এবং জামান ইলিয়াস ফকিরের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মগবাজার গ্র্যান্ড শপিং কমপ্লেক্সের সামনের সড়কে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মোটরসাইকেল, পিকআপসহ কয়েকটি যানবাহনকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন গুরুতর আহত হন।

দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় আহত রিপন (৪০) নামের এক ব্যক্তি বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy