শিশুদের জন্য সাবরিনা শুভ্রার দুই পপ-আপ বই প্রকাশ

মুকসুদপুর প্রতিনিধি

রাজধানী

শিশু-কিশোরদের জন্য লেখক ও সাংবাদিক সাবরিনা বিনতে আহমেদ শুভ্রার রচিত ‘শহীদ জিয়ার গল্প শোনো’ ও ‘ছোটদের প্রিয় খালেদা

2026-08-10T11:33:33+00:00
2026-08-10T11:33:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শিশুদের জন্য সাবরিনা শুভ্রার দুই পপ-আপ বই প্রকাশ
মুকসুদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:৩৩ এএম   (ভিজিট : ১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

শিশু-কিশোরদের জন্য লেখক ও সাংবাদিক সাবরিনা বিনতে আহমেদ শুভ্রার রচিত ‘শহীদ জিয়ার গল্প শোনো’ ও ‘ছোটদের প্রিয় খালেদা জিয়া’ শীর্ষক দুটি পপ-আপ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে প্রকাশনা সংস্থা ‘দশমিক’-এর আয়োজনে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন প্রকাশনা সংস্থা ‘দশমিক’-এর স্বত্বাধিকারী দীপান্ত রায়হান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্যকে এম বাবর, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু এবং বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।
আলোচক হিসেবে বক্তব্য দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তাহমিনা আক্তার টপি এবং সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ। এ ছাড়া বক্তব্য দেন লেখক কালাম ফারায়েজি, বই দুটির লেখক ও সাংবাদিক সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা, কবি মিন্টু হক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রকাশনা উৎসবে মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথি, সাংবাদিক, সাহিত্যিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু-কিশোরদের কাছে দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের জীবন ও কর্ম সহজ, সাবলীল ও আকর্ষণীয়ভাবে তুলে ধরা প্রয়োজন। এ ক্ষেত্রে পপ-আপ বইয়ের সৃজনশীল উপস্থাপনা শিশুদের পাঠের প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শিশু-কিশোরদের কাছে বাংলাদেশের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। দেশের বাইরে বেড়ে ওঠা বাংলাদেশি শিশু-কিশোরদের কাছেও এ ধরনের বই পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বই দুটি ইংরেজিতে অনুবাদের ওপর গুরুত্ব দেন।
লেখক সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা বলেন, শিশু-কিশোরদের কাছে ইতিহাস ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের জীবন ও কর্ম সহজ, আনন্দদায়ক এবং আকর্ষণীয়ভাবে তুলে ধরার লক্ষ্যেই তিনি বই দুটি রচনা করেছেন। প্রচলিত বইয়ের পাশাপাশি দৃশ্যমান ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে শিশুদের বই পড়ার প্রতি আগ্রহ বাড়ানোই তাঁর অন্যতম উদ্দেশ্য।

‘শহীদ জিয়ার গল্প শোনো’ বইটিতে শহীদ জিয়াউর রহমানের জীবন ও কর্মের বিভিন্ন দিক শিশুদের উপযোগী করে তুলে ধরা হয়েছে। অন্যদিকে ‘ছোটদের প্রিয় খালেদা জিয়া’ বইটিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন, কর্ম ও রাজনৈতিক সংগ্রামের নির্বাচিত বিষয় সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে।

পপ-আপ বইয়ের অন্যতম বৈশিষ্ট্য হলো, পৃষ্ঠা উল্টানোর সঙ্গে সঙ্গে বইয়ের বিভিন্ন চরিত্র, স্থাপনা ও দৃশ্য ত্রিমাত্রিক বা থ্রিডি আকারে সামনে উঠে আসে। ফলে শিশুরা পড়ার পাশাপাশি বইয়ের বিষয়বস্তুকে দৃশ্যমান ও আনন্দদায়কভাবে উপভোগ করার সুযোগ পায়।

প্রকাশনা-সংশ্লিষ্টরা মনে করেন, শিশুদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং ইতিহাসকে আকর্ষণীয় ও অভিজ্ঞতাভিত্তিকভাবে উপস্থাপনের ক্ষেত্রে এ ধরনের পপ-আপ বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy