প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:৩৩ এএম (ভিজিট : ২)

X
সংগৃহীত ছবি
নতুন মাইলফলক স্পর্শ করল ‘দি ওডিসি’। সিনেমাটি এরই মধ্যে ১০০ কোটি (১ বিলিয়ন) ডলার আয় করেছে। সারা বিশ্ব থেকে এ আয় করেছে সিনেমাটি। মুক্তির তিন সপ্তাহে দি ওডিসি উত্তর আমেরিকা থেকে আয় করেছে ৪২ কোটি ৯৬ লাখ ৫০ হাজার ডলার। বিশ্ববাজার থেকে আয় হয়েছে আরো বেশি। আন্তর্জাতিক বাজার থেকে সিনেমাটি আয় করেছে ৫৭ কোটি ৮৮ লাখ ডলার। ফলে বৈশ্বিক মোট আয় দাঁড়িয়েছে ১০০ কোটি ডলারের বেশি।
ক্রিস্টোফার নোলান নামজাদা পরিচালক। অস্কারও পেয়েছেন ওপেনহাইমারের জন্য। কিন্তু ২০১২ সালের ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর পর বক্স অফিসে এত বড় সাফল্য আসেনি তার। ২০০৯ সালে তার ‘দ্য ডার্ক নাইট’ ও ২০১২ সালে দ্য ডার্ক নাইট রাইজেস ১ বিলিয়ন ডলার আয় করেছিল। সে হিসেবে ১৪ বছর পর বক্স অফিসে এত বড় সাফল্য পেলেন নোলান।