সমালোচনার মুখে সুর পালটালেন কঙ্গনা

অনলাইন ডেস্ক

বিনোদন

বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাউত ‘জেন-জি’ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তোপের মুখে পড়েছিলেন। আখ্যা দিয়েছিলেন- জেন-জি

2026-08-10T11:42:25+00:00
2026-08-10T11:42:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সমালোচনার মুখে সুর পালটালেন কঙ্গনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:৪২ এএম   (ভিজিট : ৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাউত ‘জেন-জি’ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তোপের মুখে পড়েছিলেন। আখ্যা দিয়েছিলেন- জেন-জি নাকি ‘নর্দমার প্রজন্ম’। কিন্তু এবার সুর পালটালেন অভিনেত্রী। এবার তিনি বললেন- ‘ জেন-জি’ দেশের চালিকাশক্তি ও সম্পদ’। 

এর আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কেন্দ্র করে একটি বিক্ষোভ কর্মসূচিতে তরুণদের একাংশের আপত্তিকর মন্তব্যের জেরে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী-রাজনীতিবিদ কঙ্গনা রানাউত। সেই সময় জেন-জিদের ‘গাটার জেনারেশন’ বা ‘নর্দমার প্রজন্ম’ বলে কটাক্ষ করেছিলেন তিনি। এমনকি তরুণদের ওই সব ভিডিওকে ‘বমি উদ্রেককারী’ হিসেবেও অভিহিত করেছিলেন কঙ্গনা। সেই মন্তব্য সামাজিক মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে আগের অবস্থান থেকে সরে আসেন অভিনেত্রী। এবার কঙ্গনা বলেন, জেন-জি আমাদের দেশের শক্তি এবং জাতির জন্য এক বিশাল সম্পদ। তিনি আরও বলেন, আমাদের তরুণরা যেভাবে দেশের সংস্কৃতি ও পরিচয়ের দূত হিসেবে নিজেদের তুলে ধরছে, তাতে আমরা অত্যন্ত আনন্দিত।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy