ক্রিকেটারকে বিয়ে করলেন অভিনেত্রী চার্লি চৌহান

অনলাইন ডেস্ক

বিনোদন

ভারতীয় ক্রিকেটার রামানদীপ সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন হিন্দি টিভি ধারবাহিকের জনপ্রিয় অভিনেত্রী চার্লি চৌহান। গত ৭ আগস্ট,

2026-08-10T11:39:58+00:00
2026-08-10T11:39:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ক্রিকেটারকে বিয়ে করলেন অভিনেত্রী চার্লি চৌহান
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:৩৯ এএম   (ভিজিট : ২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ভারতীয় ক্রিকেটার রামানদীপ সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন হিন্দি টিভি ধারবাহিকের জনপ্রিয় অভিনেত্রী চার্লি চৌহান। গত ৭ আগস্ট, একটি গুরুদুয়ারায় ঘরোয়া ও ঐতিহ্যবাহী শিখ রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। বিয়েতে দুই পরিবারের সদস্য ছাড়াও বর-কনের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। এ তালিকায় রয়েছেন-ক্রিকেটার অর্শদীপ সিং, নামান ধীর, অশ্বিনী কুমার, জসিন্দার সিং প্রমুখ।  

কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন রামানদীপ সিং। চার্লির সঙ্গে সম্পর্কের বিষয়টি দীর্ঘদিন ধরেই আড়ালে রেখেছিলেন তারা। এ অভিনেত্রী জানিয়েছেন, আট বছর ধরে পরস্পরকে চেনেন তারা। এরপরই সম্পর্ককে পরবর্তী ধাপে নেওয়ার সিদ্ধান্ত নেন।

বিয়ের একাধিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই নবদম্পতি। তাতে দেখা যায়, বিয়েতে ২৯ বছর বয়সি ক্রিকেটার রামানদীপ বেছে নিয়েছিলেন ক্রিম রঙের কারুকাজ করা শেরওয়ানি ও মেরুন পাগড়ি। অন্যদিকে, ‘কাইসি ইয়ে ইয়ারিয়ান’ সিরিয়ালের মাধ্যমে বিশেষ পরিচিতি পাওয়া ৩৬ বছর বয়সি অভিনেত্রী চার্লি সেজেছিলেন ঐতিহ্যবাহী মেরুন রঙের ব্রাইডাল লেহেঙ্গায়। 

ছবিগুলোর সঙ্গে কোনো ক্যাপশন না দিয়ে শুধু ইনফিনিটি ইমোজি ব্যবহার করেছেন তারা। পোস্টটি প্রকাশের পরপরই বন্ধু, সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন এই যুগল। চার্লির সাবেক প্রেমিক কুনওয়ার অমরও অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘অভিনন্দন চৌহান সাহাব। এটি সত্যি হয়ে উঠতে দেখার চেয়ে সুন্দর আর কোনো দৃশ্য হতে পারে না। তোমার জন্য আমি ভীষণ ভীষণ খুশি। নজর না লাগুক। লাখ লাখ অভিনন্দন।’ 

অভিনেতা-নৃত্যশিল্পী কুনওয়ার অমরের সঙ্গে চার্লির বহুল আলোচিত সম্পর্কের কয়েক বছর পর রামানদীপকে বিয়ে করলেন অভিনেত্রী। একসময় তারা ‘নাচ বালিয়ে’ অনুষ্ঠানে একসঙ্গে অংশ নিয়েছিলেন এবং টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে পরিচিতি লাভ করেন। পরে অবশ্য তাদের সম্পর্ক ভেঙে যায় এবং দুজন নিজেদের পথে এগিয়ে যান। 

২০০৯ সালে টিভিতে যাত্রা শুরু করেন চার্লি চৌহান। তার জনপ্রিয় কাজের মধ্যে রয়েছে—‘কাইসি ইয়ে ইয়ারিয়ান’, ‘রোডিজ’, ‘বেস্ট ফ্রেন্ডস ফরএভার’, ‘পেয়ার টিউনে কিয়া কিয়া’, ‘নাচ বালিয়ে’ প্রভৃতি। তাছাড়া কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy